ভূত আসছে ভূত



শফিউল আলম রাজীব,

ছোটবেলা সোনামনিরা যখন না ঘুমিয়ে দুষ্টুমিতে লিপ্ত থাকে তখন বাড়ির বড়রা তাদের ভূতের গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিতো। তখন ভূতের কথা শুনলেই যেন গা শিহড়ে উঠতো, কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে ছেলে মেয়েরা অনেক সাহসী হয়ে উঠেছে। এখন তারা টিভি কম্পিউটার দেখে নিজেরাই ভৌতিক অভিনয় করে, এরা অজান্তেই ক্ষুদে অভিনয় শিল্পী হয়ে উঠেছে। এরা এখন নিজেরা ভয় পায়না, বড়দের ভয় দেখাতে আসে।




গত রাতে আমি যখন বাসায় ফিরলাম তখন আমার বাসার ক্ষুদে শিল্পী সাজফা, ফাইজা ফাবিহা, আমার রুমে এসে হাজির। এদের মধ্যে ফাবিহা সাদা কাপড় পড়ে ভূতের সাথে সজ্জিত। আমাকে ভয় দেখাতে তারা প্রস্তুত। তাদের দেখে আমি ভয় না পেলেও অবাক হয়েছি এই ভেবে যে, এখনকার ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে। ভয় না পেয়ে তারা শিল্পের দিকে এগিয়ে যাচ্ছে, যা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে।

Post a Comment

Previous Post Next Post