শফিউল আলম রাজীব
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//
কুমিল্লা দেবীদ্বারে প্রবীন হাড়ভাঙ্গা চিকিৎসক আলহাজ্ব ডা.জসীম উদ্দিন ও তার সহধর্মিণী আলহাজ্ব মোসাঃ আজ্জমের নেছা দম্পতি স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ১১ঘটিকায় মরহুম দম্পতির পরিবারের আয়োজনে দেবীদ্বার হাড়ভাঙা পঙ্গু হাসপাতাল প্রাঙ্গনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। পরে মেহমানদারির মাধ্যমে সহস্রাধিক মানুষের খাওয়া দাওয়া করানো হয়, বিকেল ৪টা পর্যন্ত ওই খাওয়া দাওয়া চলতে দেখা যায়।
প্রবীন হাড়ভাঙ্গা চিকিৎসক আলহাজ্ব ডা. জসিম উদ্দিন ১৯৪২ইং সালে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং ২০২০ইং সালে তিনি ওপারে পারি জমান।
৭৮ বছরের জীবদ্দশায় তিনি শুধু চিকিৎসা সেবার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না। তিনি সমাজ সেবায় ছিলেন এগিয়ে, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। নিজ এলাকার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার মানুষকে সেবা দিয়ে গেছেন অবিরত।
আলহাজ্ব মোসাঃ আজম্মের নেছা, স্বামীর হাতে হাত রেখে সামাজিক কর্মকাণ্ডে তিনিও ছিলেন এগিয়ে। প্রকাশ্যে তিনি খুব একটা না আসলেও সামাজিক কর্মকাণ্ডে তার সহযোগীতার হাত ছিলো প্রসারিত। তিনি ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন এবং ২০২২সালে ৭৫ বছর জীবনকাল অতিবাহিত করে পরপারে পাড়ি জমিয়েছেন।
ডা.জসীম ও মোসাঃ আজ্জমের নেছা দম্পতির ৫ ছেলে ও ২ মেয়েসহ ৭ সন্তান বিভিন্ন যায়গায় কর্মরত। তাঁরা পিতা মাতার স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় সকলে একত্রিত হয়ে আজ এই দোয়া মিলাদের আয়োজন করেছেন বলে জানা যায়।
পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, জীবনের তাগিদে প্রত্যেকের কর্মের জন্য বিভিন্ন জায়গায় বসবাস করতে হয়। বাবা-মায়ের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদকে কেন্দ্র করে আজ আমরা ভাই বোনেরা একত্রিত হয়েছি। বাবা-মায়ের জন্য দোয়া করা ছাড়া এখন আমাদের আর কিছুই করার নেই। আল্লাহ যেনো এই দোয়া মিলাদের উছিলায় পরপারে বাবা-মাকে ভালো রাখেন এই কামনা করি।





Post a Comment