দেবীদ্বারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 


শফিউল আলম রাজীব
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//

কুমিল্লার দেবীদ্বারে মাদক বিরোধী অভিযানে মাদক ক্রয়-বিক্রয় কালে ২কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে দেবীদ্বার থানায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার রাত ১টা ৩০মিনিটে এসআই মোঃ আব্দুল মোমেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামের আসামী আল-আমিন এর বসত ঘর হতে মাদক ক্রয়-বিক্রয়কালে ২কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ক্রয়-বিক্রয় কালে গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার উখারী গ্রামের আলী আহম্মদ'র পুত্র মোঃ আল-আমিন(২৫)।

এবিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, মাদকের সাথে কোনো আপোষ নেই, যারা মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করবে সকলকে আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post