বঙ্গবন্ধু প্রতিকৃতিতে দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের শ্রদ্ধা নিবেদন

 


শফিউল আলম রাজীব
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//

বঙ্গবন্ধু প্রতিকৃতিতে দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন।

মঙ্গলবার দুপুরে ধানমন্ডি ৩২নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার। কুমিল্লা -৪ দেবীদ্বার'র সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সহ  নবগঠিত কমিটির সভাপতি এ,কে,এম শফিউদ্দিন, সহ-সভাপতি একেএম মনিরুজ্জামান মাষ্টার, সাধারন সম্পাদক মোস্তফা কামাল চৌধূরী, যুগ্ম সাধারন সম্পাদক এজাজ মাহমুদ।

এছাড়াও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগসহ উপজেলা আওয়ামীলীগ ও অংগসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ ২৬বছর পর গত ২সেপ্টেম্বর শুক্রবার দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন সম্মেলনের উদ্বোধক কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম.রুহুল আমিন।

Post a Comment

Previous Post Next Post