সভাপতির পদ শূন্য রেখেই কৃষকলীগ'র দেবীদ্বার উপজেলা সম্মেলন সমাপ্ত



শফিউল আলম রাজীব,
দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি//

ডিসেম্বরের ১০ তারিখের মধ্যে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার আল্টিমেটাম দিচ্ছেন! তা ২০২২ সালের ডিসেম্বরে তো নয়, ২১২২ সালে করতে পারবেন কিনা তাই ভাবুন। আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আবারো নৌকার বিজয় হবে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষক লীগ দেবীদ্বার উপজেলার ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ওই বক্তব্য তুলে ধরেন।


দেবীদ্বার উপজেলা কৃষক লীগের আহবায়ক এটিএম রকিবুল হাসান এর সভাপতিত্বে এবং কৃষক লীগ কুমিল্লা (উঃ) জেলা কমিটির যুগ্ম আহবায়ক ও কৃষকলীগ দেবীদ্বার উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ সেলিম ভূঁইয়ার সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন কৃষকলীগ কুমিল্লা (উঃ) জেলা কমিটির আহবায়ক পার্থ সারথী দত্ত। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা- ৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আলহাজ্ব নজির আহমেদ, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মজিবুর রহমান নিয়াজী, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির মানব সম্পদ সম্পাদক আলফাজ উদ্দিন।
 অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কৃ্ষ্ণ গোপাল পাল, কৃষকলীগ জেলা কমিটির নেতা খোরশেদ আলম, আ’লীগ কুমিল্লা (উঃ) জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল মতিন মূন্সী, আওয়ামীলীগ দেবীদ্বার উপজেলা সাধারন সম্পাদক মোস্তফা কামাল চৌধূরী, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কাসেম সওদাগর প্রমূখ।

স্বাগতিক বক্তব্য রাখেন কৃষকলীগ দেবীদ্বার উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হানিফ খান। সম্মেলনে সভাপতি পদে ৫ জন প্রার্থী হওয়ায় এবং ৫ প্রার্থীর মধ্যে সমঝোতা করতে না পারায় সভাপতি পদে নাম ঘোষণা ছাড়াই শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে আনোয়ার পারভেজ খান এবং সহ-সাধারণ সম্পাদক পদে মনির হোসেনের নাম ঘোষণার মধ্যদিয়ে সম্মেলন শেষ করা হয়।

Post a Comment

Previous Post Next Post