শফিউল আলম রাজীব,
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//
দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম সুমনসহ নেতাকর্মীদের বিরুদ্ধে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদকের সমর্থকদের উপর হামলা, মারধর, গাড়ি ভাংচুর ও গুলিবর্ষনের মিথ্যা অভিযোগ এনে হয়রানীমূলক মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে দেবীদ্বার নিউমার্কেট এলাকায় এমপি সমর্থীত উপজেলা আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে ওই বিক্ষোভ মিছিল সমাবেশ করা হয়েছে।
দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ লিটন সরকার, দেবীদ্বার উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান হাজী মোঃ আবুল কাশেম ওমানী। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য যুবলীগ নেতা প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামীম। কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শাহাদাত হোসেন মিঠু, এডভোকেট নিজাম উদ্দিন ও আনোয়ার পারভেজ খান প্রমূখ। এ সময় বক্তারা নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।


Post a Comment