এক যুগ পর ফের দেবীদ্বার উপজেলা ছাত্রলীগ'র আহবায়ক কমিটি ঘোষণা

 


শফিউল আলম রাজীব, 
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//

এক যুগ পর ফের বাংলাদেশ ছাত্রলীগ দেবীদ্বার উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা। এ নিয়ে বিগত ১৫ বছরে ৩ বার সংগঠনটির আহ্বায়ক কমিটি গঠন করা হলো। একই সাথে গঠন করা হয়েছে দেবীদ্বার পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটিও।


শুক্রবার ছাত্রলীগ কুমিল্লা উত্তর জেলা সভাপতি মো. মহিউদ্দিন ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম (রুবেল)’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আসাদুর রহমান রনিকে আহবায়ক করে ৭ জন যুগ্ম আহবায়ক এবং ৩৩ জনকে সদস্য করে ৪১ সদস্য বিশিষ্ট ছাত্রলীগ উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়। অপরদিকে নূর মোহাম্মদ রনিকে আহবায়ক, ৩ জন যুগ্ম-আহবায়ক এবং ১৭ জন সদস্যসহ ২১ সদস্য বিশিষ্ট পৌর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা যায়, ২০০৭ সালে পূর্ববর্তি পূর্ণাঙ্গ কমিটি ভেঙ্গে দিয়ে সাইফুল ইসলাম শামিমকে আহবায়ক ও আলী আজ্জম স্বজলকে সদস্য সচিব করে ৪১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তিতে ২০১০ সালে ইকবাল হোসেন রুবেলকে আহবায়ক করে আবারও ৪১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটির ১ যুগ পর শুক্রবার ২ ডিসেম্বর আসাদুর রহমান রনিকে আহবায়ক করে ৪১ সদস্যের উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। একই সাথে নূর মোহাম্মদ রনিকে আহবায়ক করে ২১ সদস্যের দেবীদ্বার পৌর কমিটিও গঠন করা হয়।


সংগঠনের একাধিক নেতা জানান, ১৫ বছর ধরে দেবীদ্বার উপজেলা ছাত্রলীগ আহবায়ক কমিটিতেই চলে আসছে। এ ১৫ বছর ধরে আভ্যন্তরিন দ্বন্দ্বের কারনে পূর্ণাঙ্গ কমিটি আলোর মুখ দেখেনি।

এদিকে শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় নবগঠিত দেবীদ্বার উপজেলা ও পৌর কমিটির নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ, ব্যান্ড পার্টি ও আতশ বাজি ফুটিয়ে উপজেলা সদরে আনন্দ মিছিল করতে দেখা গেছে।

Post a Comment

Previous Post Next Post