শফিউল আলম রাজীব,
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি //
কুমিল্লা দেবীদ্বারে মোটরসাইকেল দুর্ঘটনায় আর্জেন্টিনার দুই সমর্থকের মৃত্যু ও একজনকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রবিবার বিকাল ৩ টায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার আজগর আলী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে ডিস্ট্রিক্ট ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে ওই দূর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের লাড়ুচো গ্রামের শরিফুল ইসলামের ছেলে মোটরসাইকেল চালক মোঃআরিফুল ইসলাম (১৮) নিহত হয়।
সাথে থাকা আরও দু'জনকে গুরুতর আহত অবস্থায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
হাসপাতালে নেয়ার পথে উপজেলার সুবিল ইউনিয়নের পশ্চিম পোমকাকারা গ্রামের মতিন টেইলার্সের ছেলে মোঃ ইরফান(১৫) নিহত হয়। উপজেলার ইউসুফপুর মুগসাইর গ্রামের দুলাল দাসের ছেলে জীবন চন্দ্র দাস(১৯)কে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দু'জন আরিফুল ইসলাম ও ইরফানের গায়ে আর্জেন্টিনা দলের গেঞ্জি পরিহিত ছিলো। তাদের শরীরের বেশিরভাগ অংশই থেতলে গেছে। ঘটনায় কুমিল্লা সিলেট মহাসড়কে ঘন্টাব্যাপি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। যানজট নিরসনে দেবীদ্বার থানা পুলিশের সদস্যদের কাজ করতে দেখা গিয়েছে।
এবিষয়ে জানতে চাইলে মিরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘটনাস্থল থেকে একটি মরদেহ ও মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসি। আহত দু'জনের মধ্যে কুমিল্লা হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা গেছে বলে খবর পেয়েছি। দ্রুতগামী মোটরসাইকেল আরোহীদের মধ্যে কারো মাথায় হেলমেট ছিল না। ঘাতক ট্রাক যাহার নং( ঢাকা মেট্রো-ট ২২- ৯৬৫০) ও ড্রাইভার শহআলমকে দেবীদ্বার দেবীদ্বার থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।




Post a Comment