দেবীদ্বারে রাস্তা নির্মাণে নিন্মমানের সামগ্রী ব্যাবহার; দেখার কেউ নেই !

 


শফিউল আলম রাজীব
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//

কুমিল্লার দেবীদ্বারে সরকারি বরাদ্দে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। দেখার যেনো কেউ নেই ! এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। 

শনিবার দুপুরে উপজেলার পৌর ৪নং ওয়ার্ড বড়আলমপুর গ্রামের সাইলচর থেকে আলমপুর রোড (১ শত ৬ মিটার রাস্তা) নির্মাণকালে স্থানীয়দের অভিযোগে সরেজমিনে গিয়ে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যাবহার করে রাস্তা নির্মাণের অভিযোগের সত্যতা পাওয়া যায়।এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মী ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, রাস্তায় নিন্মমানের ইট ব্যাবহার করা হচ্ছে। পুরাতন ইট সাইডে বসানো হয়েছে। রাজনৈতিক প্রভাবে তারা এমন কাজগুলো করে থাকে। এলাকার প্রত্যেকটি রাস্তায় নিন্মমানের সামগ্রী ব্যাবহার করছে ঠিকাদাররা। তা দেখার যেনো কেউ নেই ! 

এবিষয়ে শিহাব এন্টার প্রাইজের স্বত্বাধিকারী ও দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শিহাবের নিকট রাস্তায় নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যাবহারের কারন জানতে চাইলে তিনি জানান, কাজটি প্রায় ৬ মাস আগে রিমন এন্টারপ্রাইজের পাওয়া, পরে কাজটি আমাকে করতে বলা হয়। বর্তমানে সব ধরনের নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি পেয়েছে, তবুও কাজটি করছি। পৌরসভার ইন্জিনিয়াররা মালামাল দেখেই কাজের পারমিট দিয়েছে।

এবিষয়ে কথা বলার জন্য রিমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী লুৎফর রহমান বাবুলের মুঠোফোনে একাধিকবার চেষ্ঠা করেও কথা বলা সম্ভব হয়নি।

দেবীদ্বার পৌরসভার সহকারী প্রকৌশলী জাহিদ হাসান বলেন, গত অর্থবছরের এডিবির বরাদ্দকৃত অর্থে এই রাস্তাটি রিমন এন্টারপ্রাইজকে বরাদ্দ দেওয়া হয়েছে। রাস্তাটির কাজ চলমান।

নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যাবহারের বিষয়ে পৌরসভার প্রকৌশলী সাজ্জাদ হোসেন'র কাছে জানতে চাইলে তিনি বলেন, রাস্তা নির্মাণে কোথাও কোনো নিন্মমানের সামগ্রী ব্যাবহার করা যাবে না। আলমপুরে রাস্তায় নিন্মমানের সামগ্রী ব্যাবহারের অভিযোগের বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে। যদি তা করে থাকে অবশ্যই ব্যাবস্থা গ্রহন করা হবে।

উপজেলা নির্বাহি কর্মকর্তা ও পৌর প্রশাসক ডেজী চক্রবর্তী বলেন, রাস্তায় নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যাবহার করে থাকলে অবশ্যই এবিষয়ে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

Previous Post Next Post