শফিউল আলম রাজীব,
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক মন্ত্রী, সচিব ও প্যানাল স্পিকার, কুমিল্লা -৪ (দেবীদ্বার) আসনের সাবেক সাংসদ এবিএম গোলাম মোস্তফা আর নেই। আজ শনিবার ( ৩ ডিসেম্বর) রাত ৯ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বাধ্যর্কজনিত নানা রোগে ভোগছিলেন।
এ বি এম গোলাম মোস্তফা সর্বজন শ্রদ্ধেয় একজন স্বচ্ছ রাজনীতিবিদ। তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচিত সংসদ সদস্য। এর আগে তিনি জাতীয় পার্টি সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেবীদ্বার উপজেলার বড়শালঘর গ্রামে জন্মগ্রহণ করেন, পাকিস্তান সরকারের সাবেক শিক্ষা মন্ত্রী মফিজ উদ্দিন আহমেদের পুত্র।
গুণী এই রাজনীতিকের মৃত্যুর সংবাদে ওনার রাজনৈতিক সহকর্মী সহ দেবীদ্বারের সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।



Post a Comment