সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে

 


শফিউলআলম রাজীব,
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি //

সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে। দেবীদ্বার মৈত্রী ইন্টারন্যাশল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও কোরআন ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় স্কুলের মিলনায়তনে ওই অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারির গুরুত্ব তুলে ধরে অতিথিরা আলোচনা করেন।

স্কুলের অধ্যক্ষ বিমল চন্দ্র দাস'র সভাপতিত্বে এবং পরিচালকমন্ডলীর সদস্য নাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধ বিষয়ক গবেষক, লেখক ও সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের নির্বাহী পরিচালক গোলাম রাব্বি প্লাবন। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাংবাদিক শফিউল আলম রাজীব, সহকারী শিক্ষক রেহানা বেগম, ফখরুল হাসান জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলোয়াত করেন এবং ৪ শিক্ষার্থীকে কোরআন ছবক পাঠ করান মাওলানা মোঃ আবু ইউসুফ।

এসময় বার্ষীক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা অতিথিদের হাত থেকে পুরষ্কার গ্রহন করেন।

Post a Comment

Previous Post Next Post