নবাগত ইউএনও'কে ফুলেল শুভেচ্ছা----- দেবীদ্বারে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও নিগার সুলতানা'র মতবিনিময়

 


শফিউল আলম রাজীব,
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//

কুমিল্লা দেবীদ্বারে স্থানীয় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানার সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার আহবানে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ইউএনও’র সভাকক্ষে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ওই সময় সাংবাদিকরা নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের দেবীদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, দৈনিক যুগান্তর দেবীদ্বার প্রতিনিধি মোঃ আক্তার হোসেন, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি সাহিদুল ইসলাম, মুক্তখবর’র জেলা প্রতিনিধি মোঃ ময়নাল হোসেন, এসএ টিভির দেবীদ্বার প্রতিনিধি শফিউল আলম রাজিব, মাইটিভির প্রতিনিধি মোঃ সোহাগ রানা সোহেল, এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ নেছার উদ্দিন, দৈনিক নাগরিক ভাবনা’র প্রতিনিধি এমজে মামুন, দৈনিক করতোয়া প্রতিনিধি মো. মামুনুর রশিদ, বাংলাদেশ সমাচার’র প্রতিনিধি ওমর ফারুক মুন্সী, দৈনিক আজকালের খবর প্রতিনিধি আহম্মেদ হোসাইন, খোলা কাগজের প্রতিনিধি আল আমিন কিবরিয়া, বাংলার আলোরন’র প্রতিনিধি আব্দুল আলিম, আমার বার্তা প্রতিনিধি ইসহাক হাসান প্রমুখ।

ইউএনও নিগার সুলতানা এলাকার উন্নয়নসহ সার্বিক কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগীতা আশা করেন। সাংবাদিকদের পক্ষ থেকেও ইউএনও’র এ কর্মস্থলে থেকে এলাকার গনমানুষের স্বার্থরক্ষায় সকল কাজের সহযোগীতা কামনা করা হয় এবং ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, গত ২০ মার্চ দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিগার সুলতানা যোগদান করেন। এর আগে তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে এবং পিরুজপুর জেলার কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

Post a Comment

Previous Post Next Post