শফিউল আলম রাজীব,
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি //
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউ মার্কেট এলাকাজুড়ে মহাসড়কের উপর হাটবাজার ও সিএনজি স্ট্যান্ড থাকায় রাস্তা চলাচলে যানবাহনের দীর্ঘ যানজট দেখা দেয়। ফলে এলাকাবাসী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে অবিরত। তা দেখার যেনো কেউ নেই। বছরজুড়ে চলমান থাকা দেবীদ্বার নিউমার্কেট বাজারটি বিশেষ করে রমজান মাস এলে যেন হঠাৎ করেই আরও ব্যস্ত হয়ে পরে। তাই দীর্ঘ যানজটে পরে থাকতে হয় রাস্তায় চলাচলে যাত্রীদের।
শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকে নিউ মার্কেট এলাকার সড়কগুলোর পাশাপাশি মহাসড়কেও অনেক জায়গা দখল করে সেখানে বসানো হয় হাট-বাজার। সেখানে বেচাকেনা চলে বিভিন্ন ধরনের শাক সবজি, নানান বাহারি ইফতার, ফলমূল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।
স্থানীয়দের সাথে কথা বললে তারা জানাযায়, মহাসড়কটির দেবীদ্বার ফুলগাছতলা থেকে মহিলা কলেজ গেইট পর্যন্ত দিনের বেশিরভাগ সময় যানজট লেগে থাকে। তার মূল কারনই হলো রাস্তা দখল করে হাটবাজার ও সিএনজি স্ট্যান্ড ইজারা। সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরে স্থবির হয়ে পড়ে সড়কে চলাচল করা দূরপাল্লার বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীরা। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া থাকলেও তাদের কার্যকর ভূমিকা রাখতে খুব একটা দেখা যায় না।
তারা অভিযোগ করে আরো বলেন, বহুবার দেবীদ্বার থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে দেখেছি লোক দেখানো অভিযান পরিচালনা করতে। অভিযানের সময় সড়ক থেকে হাট-বাজারগুলো উচ্ছেদ করে দিলেও পরে মাসোহারা নিয়ে আবার সেখানেই ব্যবসা করার অনুমতি দিয়ে দেয়। এ সিন্ডিকেটে শুধু প্রশাসন নয় স্থানীয় কিছু রাজনীতিবিদও জড়িত রয়েছে।
বিষটি নিয়ে উদ্ব্যেগ প্রকাশ করেছেন স্থানীয় মানবাধিকার কর্মী ও সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার বলেন, মহাসড়কে সিএনজি স্ট্যান্ড ইজারা এবং রাস্তা ও ফুটপাত দখল করে হাটবাজার যানজটের মূল কারন। সংশ্লীষ্ট প্রশাসন এবং ট্রাফিক পুলিশ যদি বিষয়টি আমলে নিয়ে কাজ করেন তবেই এ সমস্যার সমাধান সম্ভব।
এবিষয়ে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, আমি দেবীদ্বারে যোগদানের পরপরই পুলিশ প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে মহাসড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। ভবিষ্যতে আবারও অভিযান পরিচালনা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, আমি কিছুদিন পূর্বেই এই উপজেলায় নতুন যোগদান করেছি। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।



Post a Comment