শফিউল আলম রাজীব,
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি //
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফতেহাবাদ ইউনিয়নের লক্ষ্মীপুর ব্রিজ সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ডেজী চক্রবর্তী ওই অভিযান পরিচালনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ কাউছার আলম, এএসআই মশিউর রহমান, প্রশাসনিক দপ্তরি জালাল উদ্দিনসহ স্থানীয় লোকজন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ উপজেলার অধীনস্থ গোমতি নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। ফলে গোমতির বেরিবাধ, রাস্তাঘাট ও সেতু গুলো হুমকির মুখে পড়ছে। ধুলো-বালিতে বিপর্যস্ত হচ্ছে জনজীবন।আজ প্রশাসনের লোকজন আসায় তারা পালিয়ে গেছে, কাল থেকে আবার শুরু করবে মাটিকাটা। প্রশাসনের অভিযান অব্যাহত থাকলে মাটিকাটা রোধ করা সম্ভব বলে মনে করেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডেজী চক্রবর্তী জানান, গোমতী নদী থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে নিয়ে যাওয়ার খবরে আমরা অভিযান পরিচালনা করি। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই সকলে পালিয়ে যায়, তাই কাউকে কোন জেল জরিমানা করা হয়নি। তবে ঘটনাস্থলে রেখে যাওয়া দুটি ট্রাক্টর ও কিছু মাটি কাটার যন্ত্রপাতি আমরা যব্দ করে নিয়ে আসি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।



Post a Comment