দেবীদ্বারে ১৫ বছরের মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১; থানায় মামলা

 


শফিউল আলম রাজীব,
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি //

কুমিল্লা দেবীদ্বারে ১৫ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে দেবীদ্বার থানা পুলিশ। ঘটনায় ভিক্টিমের মা মোসাঃ শিল্পী বেগম বাদী হয়ে রবিবার রাত ১০টায় সোহাগ মিয়া(৩৪)কে একমাত্র আসামি করে দেবীদ্বার থানায় মামলা দায়ের করেন, মামলা নং-০৩।

রবিবার সন্ধ্যা সাড়ে ৫ টায় খবর পেয়ে এসআই আব্দুল কাদের সহযোগী ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলার শাকতলা গ্রামের মোঃইউনুছ মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া(৩৪)'কে তাৎক্ষণিকভাবে আটক করে থানায় নিয়ে আসে।

দেবীদ্বার মোল্লা বাড়ি, ডা. জসিম উদ্দিন হাড়ভাঙ্গা ও পঙ্গু হাসপাতালের পাশে এনায়েত উল্লাহ হুজুরের বাড়ির ভাড়া বাসায় রবিবার সকাল আনুমানিক সাড়ে ১১টায় ধর্ষনের ঘটনাটি ঘটে।

ভিক্টিমের মা শিল্পি বেগম জানান, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসবভনে বুয়ার কাজ করতে বাসা থেকে সকালেই চলে যাই। দুপুরে আমার বোনের মেয়ে ফোন করে ঘটনার বিষয়ে আমাকে জানায়। আমার প্রতিবন্ধী মেয়েটাকে পাশের বাসার ভাড়াটিয়া সোহাগ আমার ঘরে ঢোকে জোরপূর্বক ধর্ষণ ও মেয়ের সাথে শারীরিক মেলামেশা করেছে বলে মেয়ে জানায়।

এ বিষয়ে ভিক্টিমের বাবা রিক্সাচালক মোঃ জালাল মিয়া(৫০) জানান, তিনি সকাল ১১টার দিকে যখন রিক্সা নিয়ে বের হবে তখন সোহাগ মিয়া তাদের ঘরে আসে। তাকে বসতে বললে সে তখন চলে যায়। তার দুই মেয়ে ভিকটিম ও তার ছোটবোন ঝুমাকে বাসায় রেখে তিনি রিক্সা নিয়ে বের হয়ে যান।

ভিক্টিমের ছোটবোন ঝুমা(১০)'র সাথে কথা বললে সে জানায়, বাবা চলে যাওয়ার পর আমি বাজার করতে চলে যাই। ঘরে এসে দেখি ও-ই লোক বইনের ওপর থেকে নেমে ঘরের দিকে চলে যায়। 

ভিক্টিম মোসাঃ মরিয়ম(১৫) 'ছদ্মনাম' এর সাথে কথা বললে সে জানায়, তার ছোট বোন বাজারে গেলে সোহাগ(৩৫) তার ঘরে প্রবেশ করে। তখন তার সাথে জোরপূর্বক মেলামেশা করে বলেও জানায় ভিক্টিম। তার ছোটবোন চলে আসায় তাকে ছেরে চলে যায় সে।

রাত সোয়া ১০টায় দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, ধর্ষণের ঘটনায় তাৎক্ষণিকভাবে একজনকে আটক করে থানায় নিয়ে আসি। এবিষয়ে মামলা রুজু করা হয়েছে। আসামীকে আগামীকাল সকালে কোর্টের মাধ্যমে হাজতে প্রেরণ করা হবে।

Post a Comment

Previous Post Next Post