শফিউল আলম রাজীব,
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি //
কুমিল্লা দেবীদ্বারে 'ফয়জুন্নেসা ফাউন্ডেশন'র আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দেবীদ্বার এবিএম গোলাম মোস্তফা অডিটোরিয়ামে ওই মেডিকেল ক্যাম্পে সাধারণ রোগীদের পাশাপাশি ডায়াবেটিস রোগীদেরও স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে। রোগীদের স্বাস্থ্য সেবা প্রধান করেন, নিউইয়র্ক প্রবাসী মেডিসিন বিশেষজ্ঞ ডা.ফেরদৌস খন্দকার এবং কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. অজিত কুমার পাল। এছাড়াও অন্যান্য সহযোগী ডাক্তারগন উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, 'শেখ রাসেল ফাউন্ডেশন' দেবীদ্বার চ্যাপ্টারের সভাপতি রাশেদা আক্তার, অধ্যক্ষ আলী ইমাম, অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, শাহিনুর লিপি, মনিরুল ইসলাম, রিমা আক্তারসহ একদল দক্ষ সেচ্ছাসেবক। আগত রোগীরা সুশৃঙ্খল পরিবেশে স্বাস্থ্য সেবা নিতে পেরে আনন্দিত।



Post a Comment