শফিউল আলম রাজীব,
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//
কুমিল্লা দেবীদ্বারে যুবলীগ সভাপতির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার জাফরগন্জ ইউনিয়নের কালিকাপুর ষ্টেশনে ফতেহাবাদ রোডে শত শত মানুষের উপস্থিতিতে মানববন্ধন ও কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ করে তারা।
হামলায় আহত মো. রমজান জাফরগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। সে বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। জাফরগন্জ ইউনিয়নের স্থানীয় বাসিন্দা মো. ইদ্রিসের সঞ্চালনায় মানবন্ধনে হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, জাফরগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার আমিনুল ইসলাম, ওয়ার্ড যুবলীগ সহ-সভাপতি আল আমিন, আহতের বড়ভাই মো. সিদ্দিক মিয়া, মা জরিনা বেগম, স্ত্রী রেহেনা আক্তার, কালিকাপুর সিএনজি স্টেন্ড'র সভাপতি সহিদ মিয়া, মো.ছবির, আব্দুল আব্বাস, বাবুল মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, জাফরগন্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেনের ছোটভাই সিরাজুল ইসলাম ও তার ভাগিনা আওলাদ হোসেন দীর্ঘদিন ধরে এই ইউনিয়নে বিভিন্ন সন্ত্রাসি কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। ক্ষমতা দেখিয়ে গোমতী নদীর দুই পাড়ে বিভিন্ন স্থানে সিন্ডিকেট করে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে বিক্রি করছে। কেউ প্রতিবাদ করলে তাদের বিভিন্ন সময় হুমকি দমকি ও মারধর করা হয়।
উল্লেখ্য, গত সোমবার রাত আনুমানিক সাড়ে ৭টায় জাফরগঞ্জ বাজারের জনতা ব্যাংকের সামনে সিরাজুল ইসলামের নেতৃত্বে তার ভাতিজা আওলাদ হোসেন এবং নাঈমসহ অজ্ঞাত ১২/১৩ জন মিলে জাফরগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবীগের সভাপতি মো. রমজানকে বেধরক মারধর করে আহত করে। হামলার ঘটনায়, আহতের বড় ভাই মো. সিদ্দিক মিয়া বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ পূর্বক ১৬ জনকে অভিযুক্ত করে দেবীদ্বার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।




Post a Comment