বক্স-খাটের ভিতরে করে গাঁজা পাচারকালে ১জনকে আটক করেছে পুলিশ

 


শফিউল আলম রাজীব,
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//

কুমিল্লা দেবীদ্বারে বক্স-খাটের ভিতরে করে গাঁজা পাচারকালে ১জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে দেবীদ্বার থানার এসআই নিশান চন্দ্র বল সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার মরিচাকান্দা সরকার বাড়ির সামনে, পান্নারপুল-ইলিয়টগঞ্জ পাকা সড়কের উপর থেকে গাঁজা ভর্তি খাটসহ সবুজ নামে একজনকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত আসামি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন রানীয়ারা বিষ্ণপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেনের পুত্র মোঃ সবুজ প্রকাশ হক সাহেব। অভিনব কায়দায় বক্সখাটের ভিতরে করে গাঁজা পাচারকালে তাকে আটক করা হয়। খাটের ভিতর থেকে গাঁজা উদ্ধারের পর তার ওজন সাড়ে ৮কেজি।

এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমল কৃষ্ণ ধর জানান, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু পূর্বক কোর্ট হাজতে পাঠানো হবে।

Post a Comment

Previous Post Next Post