শফিউল আলম রাজীব,
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা দেবীদ্বারে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে ছাত্রীর বাবার দায়ের করা মামলায় ওই প্রধান শিক্ষক মোঃ মোক্তল হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে পুলিশের দায়ের করা মামলায় ২১০ আসামীর মধ্যে আটক ১৬ আসামীকেও জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পৃথক ২ মামলায় ২১১জন আসামী করা হয়েছে। এদিকে ঘটনার তিনদিন অতিবাহিত হলে পুলিশের অব্যাহত অভিযানে এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে আতংক আরো বৃদ্ধি পেয়েছে। বিদ্যালয়ের আশে পাশের কয়েকটি গ্রাম পুরুষ শূণ্য হয়ে পড়ায় শুক্রবার জুম্মার নামাজে মসজিদে মুসল্লিদের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি।
জানা যায়, ওই ঘটনায় বুধবার রাতেই আটক উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তল হোসেনকে একমাত্র আসামী করে দেবীদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ছাত্রীর বাবা। ওই মামলায় বৃহস্পতিবার বিকালে প্রধান শিক্ষক মো. মোকতল হোসেনকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
এছাড়া পুলিশের উপর হামলা, পুলিশের কর্তব্য কাজে বাঁধা দানের ঘটনায় দেবীদ্বার থানার উপ-পরিদর্শক মুক্তার আহমেদ মলি বাদী হয়ে দায়েরকৃত মামলায় আটক এজহারভুক্ত ১০ আসামীকে একই দিন জেল হাজতে প্রেরণ করা হয়। আটক আসামীরা হলেন- লুৎফুর কবির ভূইয়া সোহাগ (৩১), মনিরুজ্জামান ভূইয়া প্রকাশ জামান ডাক্তার (৪৮), আলী আশ্রাফ (৪৭), মোঃ ছবুর (১৯), শাহ পরান (৩০), মোঃ ওয়াজকুরুনী (৩৫), মোঃ জাহাঙ্গীর আলম (৫০), মোঃ ইউনুছ (৩৬), মোঃ জিয়াউর রহমান (৩২), আব্দুল কাদের (৫৫)কেও কোর্টে প্রেরণ করা হয়।
শুক্রবার দুপুরে মাশিকাড়া উচ্চ বিদ্যলয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের গেইটের সামনে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) খাদেমুল বাহার ও উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ তল্লাসীর চৌকি বসিয়ে সিএনজি, অটোরিক্সা, মাইক্রোবাস এবং পথচারিদের তল্লাসী করা হচ্ছে। এসময় বিদ্যালয়ের ভেতরে অবস্থানরত ১০ নং গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির বলেন, বিদ্যালয়ের পূর্বের পরিবেশ ফিরিয়ে আনতে এবং নির্ভয়ে শিক্ষার্থীরা যেন শ্রেণী কক্ষে আসতে পারে এবং মাশিকাড়া বাজার ও পদ্মকোট বাজর চালু এবং গ্রামবাসীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক দূর করতেই স্কুল কমিটি ও পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করেছি।
শুক্রবার সকালে মাশিকাড়া ও শাকতলা গ্রামে অভিযান চালিয়ে ৬ জন কে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, স্থানীয় ১০ নং গুনাইঘর (দঃ) ইউপি মেম্বর মমিনুল হক মুন্না(৪২), আ’লীগ নেতা আশেক এলাহী সুমন(২৭), আবুল হাসেম(৩২), ফয়সাল আহমেদ(২২), মামুন মিয়া(৪২) ও সোলেমান (২৪)। আটককৃতদের শুক্রবার বিকেলে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, গত বুধবারের ঘটনায় যারা বিদ্যালয় ভাংচুর ও পুলিশের উপর হামলা চালিয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদের আটক করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত শিক্ষক সহ ১১জন ও আজ শুক্রবার বিকেলে ৬ জনকে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে গ্রেফতার অভিযান অব্যাহত।





Post a Comment