শফিউল আলম রাজীব,
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৩নং রসুলপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে।
উপজেলার রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল আউয়াল মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন ভূইয়ার সঞ্চালনায় শনিবার বিকেলে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দেবীদ্বার সংসদীয় আসনের চারবারের সাবেক সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহজাহান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান বুলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কবির আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক আবদুর রহমান, পৌর যুবদলের সিনিয়ার যুগ্ম আহবায়ক রবিউল আউয়াল সাইফুল, ইউনিয়ন যুবদলের আহবায়ক সিয়াম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মহসিন, পৌর সেচ্ছাসেবক দল নেতা মোঃ জহিরুল ইসলাম ও বিল্লাল হোসেন প্রমুখ।



Post a Comment