শফিউল আলম রাজীব,
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি //
কুমিল্লার দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী আহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌরসভার ফুলগাছ তলা এলাকায় অটোরিকশা ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আহত দুই আরোহী হলো দেবীদ্বার উপজেলাধীন পৌর ভিংলাবাড়ি এলাকার মৃত সুন্দর আলীর ছেলে সাদেক মিয়া(৫০) এবং অন্যজন আহত সাদেক মিয়ার স্ত্রী আয়েশা আক্তার (৪০)। দু'জনেই মাথায় এবং পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানা গেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল মাস্তুরা জানান, দূর্ঘটনায় আহত দু'জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রাত পৌনে দশটায় দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর'র কাছে জানতে
চাইলে তিনি এবিষয়ে অবগত নয় বলে জানান। এবং মহাসড়কের বিষয়টি হাইওয়ে পুলিশ দেখেন বলে জানিয়েছেন তিনি।
মিরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ কামাল উদ্দীন রাত ১০টায় জানতে চাইলে তিনি দূর্ঘটনার বিষয়ে অবগত নয় বলে জানান। তবে তিনি দুর্ঘটনার বিষয়টি এক্ষুনি খুজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন।



Post a Comment